×

ক্রিকেট

আইসিসির মাসসেরার দৌড়ে তানজিদ তামিম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:৩৬ পিএম

আইসিসির মাসসেরার দৌড়ে তানজিদ তামিম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জুলাই ২০২৬-এর সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। তার সঙ্গে এই পুরস্কারের দৌড়ে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ও ব্যাটসম্যান হ্যারি ব্রুক এবং ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।

সোমবার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে তিন ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি।

জিম্বাবুয়ে সফরে সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেন তানজিদ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৫৩ গড়ে ও ৮৯.৮৩ স্ট্রাইক রেটে ১৫৯ রান করেন তিনি। এরপর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রাখেন এই ওপেনার। সেখানে ৭০ গড়ে ও ১২৭.২৭ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ১৪০ রান।

আরও পড়ুন: তামিমের যেসব পরিকল্পনায় বদলে যাচ্ছে দেশের ক্রিকেট

অন্যদিকে, ভারতের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন হ্যারি ব্রুক। পাঁচ ম্যাচে ১১৪.৫০ গড়ে এবং ২১৪.০১ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন ইংল্যান্ডের এই অধিনায়ক। সিরিজসেরা হওয়ার পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সিরিজেই ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

জুলাইয়ে অলরাউন্ড পারফরম্যান্সে নজর কাড়েন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভসও। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ ড্রয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ওই সিরিজ শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জেতে ওয়েস্ট ইন্ডিজ।

এরপর তারোবায় পাকিস্তানের বিপক্ষে বোলিংয়েও আলো ছড়ান গ্রিভস। প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৭ রান এবং দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১২ রান দিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

জুলাইয়ে খেলা দুই টেস্টে গ্রিভস ৭১.৬৬ গড়ে ২১৫ রান করার পাশাপাশি মাত্র ১০.২৫ গড়ে শিকার করেন ৮ উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সঠিক খাতে ঋণ ব্যবহার, শতভাগ সঞ্চয়-নিয়মিত কিস্তির অনন্য দৃষ্টান্ত

স্বাবলম্বী হচ্ছেন মৎস্যজীবীরা সঠিক খাতে ঋণ ব্যবহার, শতভাগ সঞ্চয়-নিয়মিত কিস্তির অনন্য দৃষ্টান্ত

আপনার ভিক্ষাই হয়তো একজনকে চাঁদাবাজি থেকে দূরে রাখবে

হাসনাত আবদুল্লাহ আপনার ভিক্ষাই হয়তো একজনকে চাঁদাবাজি থেকে দূরে রাখবে

দেশ রক্ষায় বিএনপির নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

দেশ রক্ষায় বিএনপির নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ছানোয়ার

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ছানোয়ার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App