×

সারাদেশ

ডুমুরিয়ার হাজার হাজার মানুষ পানিবন্দি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ০৬:৫৪ পিএম

ডুমুরিয়ার হাজার হাজার মানুষ পানিবন্দি

খুলনার ডুমুরিয়ায় পানি নিরসন করার জন্য সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করেছেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্ এমপি, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম, জ্যৈষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, শোভনা ইউনিয়নের চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য প্রমুখ। ছবি: শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার হাজার হাজার মানুষ ৩ দিনের ভারি বর্ষনের কারণে পানি বন্দি হয়ে পড়েছে। কোটি কোটি টাকার মাছবের হয়ে গেছে সবজি তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের নেই কোন সুব্যবস্থা। পাউবো বলছে গবেষণা চলছে। স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে ফ্লুইসগেটগুলোর কপাট বন্ধ রাখা ও বিল শিংগা খর্নিয়া সুইজ গেট ও শোলমারি নদী ভরাট হয়ে যাওয়ার কারণে পানি সরবরাহ না হওয়া এই জলবদ্ধতা সৃষ্টির প্রধান কারণ।

ডুমুরিয়া উপজেলার চহেড়া, শিংগা, শৈলগাতিয়া, টিপনা, বালিয়াখালী, উখড়া, মেছাঘনা, হাসানপুর মিকশিমিয়, খর্নিয়া রানাই, রংপুর, রঘুনাথ কৃষ্ণনগর, রামকৃষ্ণপুর গজেন্দ্রপুর, শাহাপুর, দেডুলীসহ গুটুদিয়া ইউনিয়নের লতা, খামারবাড়ি, আড়ঙঘাটা, পশ্চিম বিলপাবলা, বিলপাবলা, কুলটি, পঞ্চ, মির্জাপুর, খড়িয়াসহ প্রত্যন্ত গ্রামের মানুষ এই জলবদ্ধতার কবলে পড়বে বলে শঙ্কিত জীবন যাপন করছে। এসব এলাকায় মানুষের বসতঘর পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম। এই জলবদ্ধতার কারণে হাজার হাজার একর আবাদি জমি অনাবাদি জমিতে পরিনত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এই মৌসুমে এসব এলাকায় আমন ধান চাষ করা অসম্ভব হয়ে পড়েছে।

চাষীদের মধ্যে দেখা দিয়েছে দুর্ভোগ। উৎপাদন কমে গিয়েছে সবজি জাতীয় কাঁচা মালের। নানা মুখী সংকটের আশঙ্কায় ভুগছে এ অঞ্চলের হাজারো শ্রমজীবী পেশার মানুষ। জলবদ্ধতার কারণে এ এলাকায় বেড়ে গিয়েছে নানান পানিবাহিত রোগ। এ অঞ্চলের অর্থনীতি ও জনস্বাস্থ্য পড়েছে হুমকির মুখে। এই বন্দিদশা থেকে মুক্তি চেয়ে এ অঞ্চলের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, এসব এলাকার হাজার হাজার বিঘা জমিতে ধান ও সবজি চাষ ব্যহত হচ্ছে। পানি পচে ঘেরের মাছ ও শাক-সবজি গাছ মারা যাচ্ছে। এই জলবদ্ধতা নিরসনে জরুরি ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরো বড় ধরনের সমস্যা দেখা দিবে।

এদিকে, ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইনসাদ ইবনে আমিন বলেন, এ মৌসুমে ৯ হেক্টর জমিতে আমন ও সবজি জায়তীয় কাচা মালের উৎপাদন কমেছে এবং কয়েক হেক্টর আবাদি জমি অনাবাদি জমিতে পরিনত হতে পারে।

এ বিষয়ে পাউবো বিভাগ-১ খুলনা এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, জলবদ্ধতা নিরশনে আমাদের জরুরি প্রকল্পের খনন কাজ চলমান রয়েছে। যেহেতু নদী ভরাট হয়ে গিয়েছে সেহেতু স্থায়ী সমাধান কি হতে পারে সে বিষয়ে গবেষণা চলছে।

অতিরিক্ত বর্ষা হওয়ার কারণে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্ এমপি, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম, জ্যৈষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, শোভনা ইউনিয়নের চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্যসহ আরও অনেকে পানি নিরসন করার জন্য সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App