×

সারাদেশ

রাঙ্গাবালীতে মাল্টা বাগানের অর্ধশতাধিক গাছ নষ্ট করেছে দুর্বৃত্তরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ০৬:০৫ পিএম

রাঙ্গাবালীতে মাল্টা বাগানের অর্ধশতাধিক গাছ নষ্ট করেছে দুর্বৃত্তরা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে রাতের বেলা একটি মাল্টা বাগানের অর্ধশতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের সামুদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

বাগানের মালিক গ্রামের লিমা বেগম জানান, তার উদ্যোগে গতবছরের ৩০ জুন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসএসিপি) সহযোগিতায় তার বাবা হারুন মৃধার ৫০ শতক জমিতে মাল্টা বাগান করা হয়। ওই সময় বারি মাল্টা-১ জাতের ৬০টি মাল্টা গাছ রোপণ করা হয়। বর্তমানে গাছগুলোতে ফলও ধরেছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে লিমা বেগমের বাগানটি কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App