×

সারাদেশ

ওয়াজ মাহফিলের আগের দিন আটক মাওলানার মুচলেকায় মুক্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ০৫:১০ পিএম

ওয়াজ মাহফিলের আগের দিন আটক মাওলানার মুচলেকায় মুক্তি

ছবি: ভোরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইরে আওয়ামীলীগের দু’গ্রুপ মমতাজ বেগম এমপি ও আরেক মনোয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু গ্রুপের কোন্দল ক্রমশ চরম আকার ধারণ করছে। এর জেরে স্থানীয় একটি ওয়াজ মাহফিলে টুলুকে প্রধান অতিথি করায় মমতাজ গ্রুপের আপত্তির মুখে পড়ে হাফেজ মাও. মুফতি মহিউদ্দিন কাসেমীকে তার বারি থেকে আটক করে পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) (ওয়াজের আগের দিন) এর রেশ ধরে রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরনয়াডাঙ্গী- কিটিংচর জমিরিয়া সিদ্দিকিয়া হায়েত আলী মাদরাসা ও এতিমখানার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাও. মুফতি মহিউদ্দিন কাসেমীকে (৪৩) থানা পুলিশ তার বাড়ি আটক করে থানায় নিয়ে যায়। পরের টানা ১৪ ঘণ্টা আটক থাকার পর রবিবার (১৯ নভেম্বর) দুপুরের দিকে মুচলেকায় থেকে ছাড়া পান ওই মুহতামিম

তিনি এ বিষয়ে অভিযোগ করে বলেন, শনিবার রাত সাড়ে ১০ টার থানার এসআই কামরুল পুলিশ নিয়ে আমার বাড়ি থেকে থানায় নিয়ে আটক করে রাখেন। দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি করায় এমপি মমতাজ গ্রুপ ক্ষুব্ধ হন। যে কারণে তিনি এমন পরিস্থিতির শিকার হন বলেও জানান তিনি।

মুফতি মহিউদ্দিনের চাচাতো ভাই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম বলেন, আমি মুচলেকায় স্বাক্ষর করে থানা থেকে ছাড়িয়ে এনেছি। তবে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এমন ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

মাদরাসা কমিটির সভাপতি কাজী মো. আইয়ূব হোসেন প্রধান অতিথি করা ও আমাদের মধ্যে দ্বন্দ্বে এমন ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম তার ফেসবুকে ‘‘চরনয়াডাঙ্গী কিটিংচর জামিয়া মাদ্রাসা ও এতিমখানার ওয়াজ ও দোয়া মাহফিল নিয়ে মরণ যন্ত্রণা শুরু হয়েছে’’উল্লেখ করে স্ট্যাটাস দেন।

এ প্রসঙ্গে আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ওয়াজ মাহফিল নিয়ে দু’গ্রুপের মধ্যে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার একটা সম্ভাবনা ছিল। যে জন্য মুহতামিমকে থানা আনা হয়েছিল। পরবর্তীতে সমঝোতা হওয়ায় মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে।

এ ব্যাপারে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App