×

সারাদেশ

শাহজাহান ওমর বৈধ, বাতিল সংসদ সদস্য বজলুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৫২ পিএম

শাহজাহান ওমর বৈধ, বাতিল সংসদ সদস্য বজলুল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের আলোচিত প্রার্থী বিএনপির সাবেক নেতা মেজর (অব.) শাহজাহান ওমরের মনোনয়নপত্র বৈধ এবং আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও বাতিল হয়েছে বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের আলোচিত প্রার্থী বিএনপির সাবেক নেতা মেজর (অব.) শাহজাহান ওমরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত দলীয় মনোনয়নপত্র না পাওয়ায় বাতিল হয়েছে বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের মনোনয়নপত্র।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সভাকক্ষে ঝালকাঠির দুটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। পরে জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফারাহ গুল নিঝুম দুটি আসনের সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের ঘোষণা করেন। এসময় আটজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় নৌকার প্রার্থী শাহজাহান ওমর (বীর উত্তম) উপস্থিত ছিলেন। বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে মনোনয়নপত্র দাখিলের পর প্রথমবারের মতো তিনি আজ ঝালকাঠিতে উপস্থিত হন। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের তাঁর সঙ্গে দেখা যায়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র মতে, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে মনোনয়নপত্র দাখিল করা ১১ জনের মধ্য ৬ জন ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ৪ জনের মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ঝালকাঠি-১ মনোনয়নপত্র বাতিলের তালিকায় রয়েছেন- আওয়ামী লীগের মনোনয়নের প্রথম তালিকায় থাকা বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুন, স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক উপ-কমিটির সদস্য এম মনিরুজ্জামান মনির, কৃষি ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন (স্বতন্ত্র), জাতীয় পার্টির মো. এজাজুল হক, স্বতন্ত্র প্রার্থী নুরুল আলম, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল। ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে জাতীয় পার্টির প্রার্থী মো. নাসির উদ্দিনের।

মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী বর্তমান সংসদ সদস্য আমির হোসেন আমুর।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্রের সঙ্গে সংসদীয় এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। দৈবচয়ন পদ্ধতিতে যাচাই-বাছাই কমিটির প্রধান ও জেলা রিটার্নিং কর্মকর্তা ফারাহ গুল স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে স্বাক্ষর করা ১০ জন ভোটারের মুঠোফোনে কল দিয়ে স্বাক্ষর করেছেন কি না জানতে চাইলে তালিকায় গরমিল পাওয়ায় চার স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। অন্যদিকে, জাতীয় পার্টির দুটি আসনের দুই প্রার্থী আয়কর রিটার্ন দাখিল না করায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান বলেন, ‘আমার মনোনয়নপত্র অন্যায় ও অবৈধভাবে বাতিল করা হয়েছে। আমি এর বিরুদ্ধে আপিল করব।’

এদিকে আলোচিত প্রার্থী শাহজাহান ওমর আজই প্রথম ঝালকাঠিতে আসেন নৌকার প্রার্থী হিসেবে। তিনি আজ সকালে ঢাকা থেকে ঝালকাঠিতে এসে জেলা আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ে দীর্ঘ সময় অবস্থান করেন।

এ সময় তিনি আইনজীবী সমিতির সদস্য ও কর্মী সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খাইরুল আলম সারফারাজ উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই কার্যক্রমে অংশগ্রহণে উপস্থিত হন।

শাহজাহান ওমর বলেন, ‘আমি এলাকার উন্নয়নের স্বার্থে নৌকার মাঝি হয়েছি। আমি আশা করছি দলমত নির্বিশেষে সবাই আমার নির্বাচন করবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না

পেজেশকিয়ান ইরান কখনোই আত্মসমর্পণ করবে না

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

ফেনীতে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ২ জনের

ফেনীতে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ২ জনের

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App