×

সারাদেশ

রায়গঞ্জে ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:১৩ পিএম

রায়গঞ্জে ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে শুক্রবার ২৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ছবি: ভোরের কাগজ

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার রাতে রায়গঞ্জের চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন- লালমনিরহাট জেলার পূর্ব দিঘলটারি গ্রামের হাসান আলীর ছেলে আব্দুল ছালেক (২৬) একই গ্রামের আকতার আলীর ছেলে আলতাব হোসেন (২৯) ও একই জেলার সতিরপাড় গ্রামের অনন্ত কুমারের ছেলে শ্রী রতন কুমার রায় (৩২)।

ডিবির ওসি জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে চান্দাইকোন এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি পিকআপে তল্লাশী চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় পিকআপটি জব্দ করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের ও আলামতসহ তাদের আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App