×

সারাদেশ

পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়ে জাতীয় পার্টির গণসংযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ পিএম

পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়ে জাতীয় পার্টির গণসংযোগ

ছবি: ভোরের কাগজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটকে সমর্থন দিয়ে আটোয়ারীতে মিছিল ও পথসভা করেছে জেলা জাতীয় পার্টি।

রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের কাঁচা বাজার এলাকা, সার বাজার সহ আশপাশের এলাকায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী মিছিল ও পথসভা করে ব্যবসায়ী, শ্রমিক, পথচারী সহ সকলের কাছে ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাবদারুল ইসলাম মুক্তা।

এসময় উপস্থিত ছিলেন আটোয়ারী জাতীয় পার্টির সভাপতি মো. পিম উদ্দীন, সাধারণ সম্পাদক মো. মনছুর আলী, বেলায়েত হোসেন, আনিছুর রহমান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, পঞ্চগড়-১ আসনে জাতীয় পার্টির দুইজন প্রার্থী থাকায় এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও কেউই মনোনয়ন প্রত্যাহার না করায় দুইজনেরই মনোনয়নপত্র স্থগিত করেন পঞ্চগড়ের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জহুরুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App