×

সারাদেশ

পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করায় শিক্ষার্থীকে শিকলবন্দী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৮:৩৮ পিএম

পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করায় শিক্ষার্থীকে শিকলবন্দী

শিকল দিয়ে পা বেধে ঘড়ে বন্দী করে রাখা হয়েছে। ছবি: ভোরের কাগজ।

কুড়িগ্রামে শিকল দিয়ে বেধে রাখা এক শিক্ষার্থীকে দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে।

প্রতিবেশীরা জানায়, সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ঐ শিক্ষার্থী পরিবারের সম্মতি ছাড়াই পার্শ্ববর্তী এক যুবকের সাথে বিয়ে রেজিষ্ট্রি করে। এতে তার পরিবার ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে মেয়েটিকে শিকল দিয়ে পা বেধে ঘড়ে বন্দী করে রাখে। এ ঘটনা প্রতিবেশীরা জানতে পেরে বুধবার (১১ মার্চ) দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দেয়। পরে কুড়িগ্রাম সদর থানার পুলিশ সমাজসেবা কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নিয়ে ঐ শিক্ষার্থীকে শিকল মুক্ত করে পুলিশি হেফাজতে নেন।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান জানান, মেয়েটিকে থানায় নিয়ে এসে সমাজ সেবা অফিসারের নিকট হস্তান্তর করা হবে।

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাবিবুর রহমান জানান, উদ্ধার হওয়া মেয়েটিকে আইন অনুযায়ী তার প্রকৃত অবিভাকের হাতে দেয়া হবে। প্রকৃত অবিভাবক নিতে অস্বীকৃতি জানালে সেফ হোমে পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

টিআইবির গবেষণা রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App