×

সারাদেশ

টেকনাফে র‌্যাবের সাথে 'বন্দুকযুদ্ধে' দুই ডাকাত নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ০৩:০২ পিএম

টেকনাফে র‌্যাবের সাথে 'বন্দুকযুদ্ধে' দুই ডাকাত নিহত
কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে র‌্যাবের সাথে গোলাগুলিতে শীর্ষ দুই 'ডাকাত নিহত হয়েছেন। তারা রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর সদস্য বলে দাবি করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১২ মার্চ) দিনের প্রথম প্রহরে মেরিন ড্রাইভের টেকনাফের শাপলাপুর এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‌্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব। নিহতরা হলেন, কক্সবাজারের রামুর পূর্ব উমখালীর আবদু শুক্কুরের ছেলে সাইফুল ইসলাম সোহেল ওরফে ডিবি সাইফুল (৩৮) ও টেকনাফের হ্নীলার লেদা পশ্চিম পাড়ার নুর আহমদের ছেলে নুর কামাল ওরফে সোনাইয়া ডাকাত (৩৪)। এদের মাঝে ডিবি সাইফুল রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সেকন্ড ইন কমান্ড এবং দু'জনই গ্রুপে সক্রিয় সদস্য বলে দাবি র‌্যাবের। র‌্যাব সূত্র জানায়, গোলাগুলির ঘটনায় রোহিঙ্গা ডাকাতদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১টি এক নলা বন্দুক, ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এসময় র‌্যাবের ৩ সদস্যও আহত হয়েছেন। র‌্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব এক্স বিএন জানান, গোপন সংবাদে জানতে পারি রাত সাড়ে বারোটায় দিকে টেকনাফের বাহারছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকত এলাকায় কুখ্যাত ডাকাত জকির গ্রুপের সদস্য সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে । আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ডাকাত গ্রুপের সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ নুর কামাল ও সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। আহত র‌্যাব সদস্যদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App