×

সারাদেশ

লালমনিরহাটে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ০৭:৪২ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রামে ঝড়বৃষ্টির সময় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় অন্তত ৮ জন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে প্রচণ্ড বজ্রপাতসহ ঝড়বৃষ্টি শুরু হলে জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে ২ জন ও পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকায় ২ জনের মৃত্যু হয়েছে।

পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকার খন্দকার আলীর ছেলে জাহেদুল ইসলাম (২৬) ও একই এলাকার জহির উদ্দিনের ছেলে রাকিব হোসেন (২৪) মাছ ধরতে গেলে বজ্রপাতে তাদের মৃত্যু ঘটে।

অপরদিকে সকালে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের মাছ ধরতে গেলে পুর্ব বেজগ্রাম এলাকার রমজান আলীর ছেলে মন্টু মিয়া (৩৮) ও আব্দুল হামিদের ছেলে আতি (৩৭) বজ্রপাতে মারা যায়।

এছাড়া বজ্রপাতে পাটগ্রামের বাচ্চা মিয়া, সফিকুল ইসলামসহ বিভিন্ন এলাকার অন্তত ৬ জন আহত হয়েছে।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত ও হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ তথ্য সত্যতা স্কীকার করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App