×

সারাদেশ

হাট কাঁপাতে আসছে ‘খোকা বাবু’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ১০:০০ এএম

হাট কাঁপাতে আসছে ‘খোকা বাবু’

সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে লালন-পালন করা ‘খোকা বাবু’

আর কয়েক দিন পরেই কুরবানির ঈদ। আর ঈদকে টার্গেট করে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরের খামারিরাও প্রস্তুত তাদের গরু নিয়ে। এবার কুরবানির হাট কাঁপাতে আসছে নাগরপুরের ২৭ মণের ‘খোকা বাবু’। কালো সাদা রংয়ের সুঠাম স্বাস্থ্যের অধিকারী ষাঁড়টির আদর করে নাম দেয়া হয়েছে খোকা বাবু। খোকা বাবু খুবই শান্তশিষ্ট একটি ষাঁড়। গরুটি টাঙ্গাইলের নাগরপুরের নঙ্গীনাবাড়ির মো. আবুল কাশেম মিয়ার আদর-যত্মে পালিত গরু। ওজন প্রায় ২৭ মণ। প্রতিদিন খোকা বাবুকে দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ। খামারি কাশেম বলেন, গরুর ফিট খাবার খাওয়ানোর সাধ্য আমার নেই। তাই নাগরপুর উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের ডা. রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করি। তিনি বলেন, আপনি গরুর ওজন এবং প্রয়োজনের ভিত্তিতে প্রাকৃতিক (ব্যালেন্সড) সুষম খাবার খাওয়ালে অর্থ ও ঝুঁকি দুই-ই কমবে এবং নিরাপদ মাংস উৎপাদিত হবে। কাশেম আরো বলেন, বাজারে ক্রেতা ও গরুর সরবরাহের উপর নির্ভরশীল তবে আমি ১২ লাখ টাকা চাচ্ছি। পরিশ্রমের সঠিক মূল্য পেলে আগামীতেও এমন গরু নাগরবাসীকে উপহার দেব। খোকা বাবুর খাদ্য তালিকার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সবুজ ঘাস, গাছের পাতা, খর, ভুসি, ভুট্টা ভাঙা, সরিষার খৈল, নালি, চালের কুড়া, লবণ, পরিমাণ মতো পানি। নিয়মিত গোসল করানো, পরিষ্কার ঘরে রাখা, বাবুর ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত হাঁটানো, রুটিন অনুযায়ী ভ্যাকসিন দেয়া ও কৃমির ওষুধ খাওয়ানো এসব বিষয় ডা. রফিকুল ইসলামের পরামর্শেই আজ খোকা বাবু এক টন। খোকা বাবুকে মোটা-তাজা করার ব্যাপারে কোনো ওষুধ ও ইনজেকশন ব্যবহার করা হয়নি বলে জানান তিনি। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আশিক সালেহীন বলেন, গরুটি সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে লালন-পালন করা হয়েছে। গরুটির জাত হলো ফিজিয়াম। এ জাতের গরু আমাদের দেশে এখন খামারিরা পালন করছেন। আমার জানা মতে, গরুটি নাগরপুর উপজেলায় সর্বোচ্চ বড়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App