×

সারাদেশ

আনোয়ারায় নিষিদ্ধ সময়ে দেড়টন ইলিশ জব্দ

Icon

nakib

প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ০৫:৫০ পিএম

আনোয়ারায় নিষিদ্ধ সময়ে দেড়টন ইলিশ জব্দ

জব্দ করা মা ইলিশ মাছ

মা ইলিশ মাছের ডিম ছাড়ার সুযোগ দিতে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে ইলিশসহ সব ধরণের মাছ ধরা বন্ধ রেখেছে সরকার। শুধু ইলিশ আহরণ নয়, পরিবহন, বাজারজাতকরণ, কেনাবেচা, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে এ সময়ের মধ্যে। ইলিশ ধরা বন্ধে এ সময় স্থানীয় উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ এবং মৎস্য অধিদফতর সম্মিলিতভাবে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করে থাকে। জেলেদের ইলিশ ধারার খবর পেয়ে রবিবার (১৯ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠার মাঝির ঘাট এলাকায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হকের নেতৃত্বে এ অভিযান চালিয়ে দেড়টন ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। তিনি জানান, জেলেদের এ সময়ে সাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য সহায়তা দেওয়া হচ্ছে। কিন্তু কিছু অসাধু জেলে বেশি লাভের আশায় ইলিশ মাছ ধরছেন। সমুদ্র থেকে আহরণের সময় দেড়টন ইলিশমাছ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ উম্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এ সময়ে অভিযানে এসসিপিও (এক্স) কন্টিনজেন্ট কমান্ডার এম. শাহ আলম, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা এফ.এ জাহেদ আহমেদ, অফিস সহকারি মোহাম্মদ এনামুল হক উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রিয় খাবার ‘গরুর মাংস’ বলেই বিপাকে বর্ষীয়ান অভিনেতা

প্রিয় খাবার ‘গরুর মাংস’ বলেই বিপাকে বর্ষীয়ান অভিনেতা

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App