×

সারাদেশ

ছাত্রলীগের দুই নেতার ওপর হামলা; যুবক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২০, ০১:০৩ এএম

ছাত্রলীগের দুই নেতার ওপর হামলা; যুবক আটক

হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতা

নওগাঁর রাণীনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক মিমের ওপর হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। রবিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সদরের রেলগেট এলাকায় এ হামলা হয়। হামলার শিকার ছাত্রলীগের দুই নেতাকে গুরুত্বর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জাসটিস নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক জাসটিস রাণীনগর বাজারের রেজার ছেলে। রাণীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন জানান, রাতে ছাত্রলীগ নেতা হাসান ও মিম ঝিনা গ্রাম থেকে রাণীনগর বাজারে তাদের বাসায় আসছিলেন। এ সময় রেলগেট এলাকায় ওঁৎ পেতে থাকা ১০-১৫ জন পথরোধ করে হাসান ও মিমকে রড়, পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এ ঘটনায় আহত দুই নেতাকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতে নওগাঁ সদর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। দুই নেতার ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন, এ ঘটনায় জাসটিস নামে যুবককে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

গ্যাস সংকট মোকাবিলায় বিএনপির পরিকল্পনা রয়েছে: শামা ওবায়েদ

গ্যাস সংকট মোকাবিলায় বিএনপির পরিকল্পনা রয়েছে: শামা ওবায়েদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App