×

সারাদেশ

ইঞ্জি. আব্দুস সবুর

পিছনের কথা ভুলে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই

Icon

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৪:২৮ পিএম

পিছনের কথা ভুলে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই

ছবি: ভোরের কাগজ

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী আব্দুস সবুর বলেছেন, আজ (বৃহস্পতিবার) থেকে অতীতকে অতীত হিসেবে দেখতে চাই। দেশের উন্নয়নে পিছনের কথা ভুলে ধারাবাহিকভাবে উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভা এবং সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে নব নির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সমৃদ্ধ দাউদকান্দি গড়ার লক্ষে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্য, শোষণ-বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ নির্মাণে সবাইকে সহযোগিতার আহ্বান জানান এমপি। এছাড়া শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় অংশ নেয়ার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, তরুণ প্রজন্মসহ সকলকে আহবান জানান এমপি আব্দুস সবুর। 

তিনি বলেন, দেশটা আমাদের সবার এবং এ দেশের উন্নতির স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে যাতে দেশ ধ্বংসকারী বিএনপি-জামায়াত এই উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে।

আব্দুস সবুর আরো বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং দেশের সংবিধানকে সমুন্নত রাখতে দেশি-বিদেশি শক্তি ও তাদের কুচক্রকে উপেক্ষা করে ঐতিহাসিক ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করেছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অক্লান্ত পরিশ্রমে কোন ধরনের সহিংসতাবিহীন সুষ্ঠু সুন্দর ঐতিহাসিক নির্বাচনে দাউদকান্দি তিতাসের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বিপুল ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে জয়যুক্ত করেছেন। তাই আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ। মানুষ আমার প্রতি যে বিশ্বাস রেখেছে আমি সেটা পূরণ করার চেষ্টা করবো। 'নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা একে একে বাস্তবায়ন করা হবে। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আরফাতুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান, মডেল থানার ওসি মো. মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বশিরুল আলম মিয়াজী, যুগ্নসাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ,  দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ। 

পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্ধ নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App