×

সারাদেশ

পলাশে রেললাইনের পাশে পড়েছিল দিনমজুরের মরদেহ

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৩ পিএম

পলাশে রেললাইনের পাশে পড়েছিল দিনমজুরের মরদেহ

নরসিংদীর পলাশে রেললাইনের পাশে পড়েছিল সুমন সাহা (৩৪) নামে এক দিনমজুর যুবকের মরদেহ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বরাব এলাকার রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে আনসার ভিডিপি সদস্যরা।

নিহত সুমন সাহা জিনারদীর রাবান গ্রামের ভালুকা পাড়া এলাকার নেপাল চন্দ্র সাহার ছেলে। তিনি বরাব আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা জানান, সুমন দিনমজুরের কাজ করতেন। শনিবার ভোরের দিকে তিনি বাসা থেকে বের হয়ে আসেন কাজের সন্ধানে। এদিকে রেললাইনের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ভিডিপির সদস্যরা সকাল পৌনে ৮ টার দিকে তার মরদেহ বরাব রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। 

আরো পড়ুন: টমটম-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল নারীর

তারা প্রাথমিকভাবে ধারণা করছেন ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন সকাল সাড়ে ৭টার দিকে বরাব এলাকা পার হয়। এসময় চারপাশে ঘন কুয়াশা ছিল। এরই মধ্যে সুমন মোবাইল ফোনে কথা বলে রেললাইন ধরে হাঁটছিলেন। পরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে সুমনের মৃত্যু হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকতিয়ার উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করছি ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সুমন সাহার মৃত্যু হয়েছে। নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে আছে। তারা সুমনের মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App