×

সারাদেশ

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫২ পিএম

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাকেল দুর্ঘটনায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের নাম পাওয়া গেছে। তিনি হলেন মোটরসাইকেল আরোহী কামাল হোসেন (৪৩)। আরেকজনের নাম জানা যায়নি।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুপুরে মোটরসাইকেলে শিশুসহ দুজন ঢাকা থেকে মাওয়া যাচ্ছিল। পথে দুপুর দেড়টার দিকে শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের হাসাড়ায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুজনের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তবে পুলিশের ধারণা, নিহতরা সম্পর্কে বাবা ও মেয়ে হতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App