×

সারাদেশ

মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ০২:৪৭ পিএম

মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে গভীর নলকূপ বসানোর সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) উপজেলার শুকুন্দী ইউনিয়নের গাছুয়ারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত দুই ভাই পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে রুবেল মিয়া (৩০) ও রাকিবুল হাসান (১৭)। তারা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গভীর নলকূপ স্থাপন কাজের শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানায়, উপজেলার গাছুয়ারকান্দা গ্রামের অহিদ মিয়ার বাড়িতে নলকূপ স্থাপনের কাজ করছিলেন রুবেল মিয়া, রাকিবুলসহ ১০-১২ জন শ্রমিক। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নলকূপের লোহার পাইপ বসানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন দুই ভাই। এসময় বাড়ির লোকজন তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, নলকূপ বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App