×

সারাদেশ

শেরপুরে ৪৪০ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ গ্রেপ্তার ৪

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০৯:৫৬ পিএম

শেরপুরে ৪৪০ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ গ্রেপ্তার ৪

বৃহস্পতিবার নালিতাবাড়ীতে ৪৪০ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ ৪ যুবককে গ্রেপ্তার করে পুলিশ

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৪০ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ ৪ যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে নালিতাবাড়ী বাজার এলাকায় একটি পিকআপ ভ্যান ও একটি ট্রাক তল্লাশি চালিয়ে ৪৪০ বস্তায় ২২ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ ও ৪ যুবককে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার পলাশতলা গ্রামের চিনি ব্যবসায়ী মো. হারুন মিয়া (৩৪), একই উপজেলার পূর্ব বাজার এলাকার জাসদ আলীর ছেলে ট্রাক চালক শফিকুল ইসলাম (২৫), ঘোষবেড় এলাকার রুহুল আমীনের ছেলে পিকআপ ভ্যান চালক শেখ ফরিদ (২২) ও শংরা এলাকার জীবন দাসের ছেলে ট্রাক চালকের সহযোগী হৃদয় দাস (১৮)।

আরো পড়ুন: পাথরঘাটায় দুটি হরিণের চামড়াসহ আটক ৩

পুলিশ জানায়, হালুয়াঘাট উপজেলা থেকে একটি পিকআপ ভ্যান ও একটি ট্রাকে করে চোরাই চিনি আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সাড়ে পাঁচটার দিকে পৌরশহরের নালিতাবাড়ী বাজার এলাকায় পুলিশ অবস্থান নেয়। এ সময় একটি পিকআপ ভ্যান ও একটি ট্রাক এলে তা থামিয়ে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ২৭০ বস্তা ও পিকআপ ভ্যান থেকে ১৭০ বস্তাসহ মোট ৪৪০ বস্তায় ২২ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। 

এসময় চিনি ব্যবসায়ী, ট্রাক চালক, পিকআপ ভ্যান চালক ও ট্রাক চালকের সহযোগীসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।  

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, ‘এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জব্দকৃত ট্রাক ও চিনি থানায় রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App