×

সারাদেশ

পর্যটকদের বান্দরবান ভ্রমণ না করার অনুরোধ প্রশাসনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪, ১০:১২ পিএম

পর্যটকদের বান্দরবান ভ্রমণ না করার অনুরোধ প্রশাসনের

ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমা উপজেলায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে স্থানীয় পর্যটন এলাকাগুলোতে ভ্রমণ না করার জন্য অনুরোধ করেছে প্রশাসন। স্থানীয় প্রশাসন ৯ এপ্রিল এ নির্দেশনা জারি করলেও আজ (শুক্রবার ১২ এপ্রিল) বিষয়টি জানানো হয়। রুমা উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রুটিন দায়িত্বে থাকা মো. দিদারুল আলম এ তথ্য জানান। 

মো. দিদারুল আলম বলেন, ‘জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সিদ্ধান্তের আলোকে এই নির্দেশনা দেয়া হয়।’ তবে রুমায় যৌথ বাহিনীর অভিযান কত দিন চলবে নির্দেশনায় তা উল্লেখ করা হয়নি। 

৯ এপ্রিল দিদারুল আলম স্বাক্ষরিত নির্দেশনায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে হোটেলে পর্যটকদের কক্ষ ভাড়া না দিতে অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে গাইডদেরও পর্যটকদের নিয়ে পর্যটনকেন্দ্রগুলোতে না নিয়ে যাওয়ার ব্যাপারে বলা হয়। এ ছাড়া, জিপ গাড়ি বা নৌপথেও পর্যটকের কোনো পর্যটনকেন্দ্রে না নিয়ে যেতে বলা হয় ওই নির্দেশনায়। 

আরো পড়ুন: ঈদকে ঘিরে পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত

উল্লেখ্য, ২ এপ্রিল রুমায় সশস্ত্র সংগঠন কেএনএফের সদস্যরা সোনালী ব্যাংকে ডাকাতির সময় সেখানে নিয়োজিত পুলিশ ও ব্যারাকে থাকা আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ও গুলি লুট করে এবং ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দীনকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তারা ব্যাংকের পাশের মসজিদে ঢুকে তারাবি নামাজ আদায়রত মুসল্লিদেরও মারধর করে। 

পরদিন ৩ এপ্রিল দিনের বেলায় থানচির কৃষি ও সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় রুমা ও থানচি থানায় ৯টি মামলা করা হয়। এরপর জেলার বিভিন্ন স্থানে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এ পর্যন্ত ২০ নারীসহ ৫৮ জনকে আটক করেছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App