×

সারাদেশ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪, ১০:৩০ পিএম

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

ফটিকছড়িতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুর রহমান (১৭) ও মোস্তাকিম (১৪) নামে দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। 

শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার নাজিরহাট পৌরসভাধীন চট্টগ্রাম- খাগড়াছড়ি মহাসড়কের কুম্ভারপাড়া এবিসি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুর রহমান নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাজ্জাক বাড়ির জনৈক তৌহিদুল আলমের পুত্র। সে স্থানীয় বাবুনগর কওমী মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে অধ্যয়ররত। অপর নিহত মোস্তাকিমের বাড়ি কুম্ভারপাড়া এলাকায়। সে স্থানীয় একটি মাদ্রাসা থেকে সম্প্রতি কোরআন হিফজ সমাপ্ত করেছে।

আরো পড়ুন: পদ্মায় গোসলে নেমে নিখোঁজ ব্যাংক-রেলওয়ে কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে তিন খালাত ভাই ইমামনগর থেকে মোটরসাইকেলে করে নাজিরহাটের দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাদের মোটরসাইকেলটি এবিসি রাস্তার মাথায় মহাসড়কে উঠলে পিছনদিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। 

এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান নিহত হয়। গুরুতর আহত অপর দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়া হলে পথিমধ্যে মোস্তাকিমের মুত্যু হয়।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, ঘাতক বাসটিকে জনতা আটক করলেও চালক পলাতক রয়েছে। বর্তমানে বাস ও মোটরসাইকেলটি আটক রয়েছে। লাশ উদ্ধার করে  আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App