×

সারাদেশ

আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৪, ০৮:২৬ এএম

আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

মো. মনজুর রহমান মঞ্জু নামে এক আওয়ামী লীগ নেতাকে নাটোরের লালপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে লালপুরের গোপালপুর পৌরসভার আজিমনগর রেলস্টেশন এলাকার একটি কনফেকশনারি দোকানের সামনে এই ঘটনা ঘটে। 

ঘটনার পর গোপালপুর পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত মো. মনজুর রহমান মঞ্জু লালপুর উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে আওয়ামী লীগ নেতা মনজুর রহমান মঞ্জু আজিমনগর রেলস্টেশন এলাকার রবিউল ইসলামের কনফেকশনারি দোকানের সামনে অবস্থান করছিলেন। হঠাৎ পাঁচ-ছয়জন লোক এসে মঞ্জুরের মাথায় এবং পেটে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

লালপুর থানার ওসি নাসিম আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করে। 

মুখোশধারী দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে বলে জানতে পেরেছি। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করছেন এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু

অর্থমন্ত্রী বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App