×

সারাদেশ

জলাবদ্ধতা থেকে ফসল রক্ষার জন্য ইউএনওকে স্বারকলিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৩ পিএম

জলাবদ্ধতা থেকে ফসল রক্ষার জন্য ইউএনওকে স্বারকলিপি

ছবি: প্রতিনিধি

জলাবদ্ধতার হাত থেকে ফসলি জমি রক্ষার জন্য গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্বারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ স্বারকলিপি প্রদান করা হয়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, গৌরীপুর-রামপুর আঞ্চলিক মহাসড়কের উপর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়পুর-কৃষ্ণপুর সীমানাস্থলে সরকারি কালভার্টের নিচ দিয়ে বিভিন্ন মৌজার প্রায় ৬ শত একর ফসলি জমির উপর দিয়ে পানি প্রবাহিত হয়। স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি শুধুমাত্র তাদের ব্যক্তিগত সুবিধার্থে কালভার্টের প্রবেশ মুখের প্রায় অর্ধেক, একটু একটু করে মাটি ফেলে ভরাট করে ফেলে। এতে পানি প্রবাহ বাধাগ্রস্থ হয়ে জলাবদ্ধতার আশংকা দেখা দিয়েছে।

বৃষ্টির প্রবাহ আরও বৃদ্ধি পেলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে সমগ্র এলাকার ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা। এলাকাবাসী কালভার্টের প্রবেশ মুখের মাটি অপসারণ করে পানি প্রবাহের গতি স্বাভাবিক করে দেয়ার জন্য ইউএনওর কাছে স্বারক লিপি প্রদান করেন। স্বারকলিপি পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কৃষকদের অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হন তিনি।

এ সময় নতুন করে আর কেউ যেন কালভার্টের প্রবেশ মুখে মাটি ফেলে ভরাট বা পানি প্রবাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে কৃষকদের আশ্বস্ত করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App