×

সারাদেশ

শিক্ষার্থীকে মোবাইল চুরির অপবাদে মারধর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৩ পিএম

শিক্ষার্থীকে মোবাইল চুরির অপবাদে মারধর
শিক্ষার্থীকে মোবাইল চুরির অপবাদে মারধর

মোবাইল ফোন

নওগাঁর রাণীনগরে মোবাইল চুরির অপবাদ দিয়ে আউয়াল আলী (১৬) নামে এক কলেজ ছাত্রকে বেধড়ক নির্যাতনের অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। নির্যাতনের ঘটনাটি বৈঠকে চিকিৎসা বাবদ আট হাজার টাকায় ধামাচাপা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার একডালা গ্রামে। এ ঘটনা নিয়ে ওই এলাকায় চলছে নানা সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার একডালা দক্ষিণপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে আউয়াল আলীসহ কয়েকজন বন্ধু মিলে ওই গ্রামে ২১ সেপ্টেম্বর রাতে পিকনিক করে। ওই সময় একই গ্রামের ফাইম নামে এক বন্ধুর একটি এ্যানড্রয়েট মোবাইল ফোন চুরি হয়ে যায়। বিষয়টি নিয়ে ফাইমের পরিবারের লোকজন ও গ্রামের কতিপয় মাতাব্বরা একজন গণকের শরণাপন্ন হলে মোবাইল ফোনটি আউয়াল চুরি করেছে বলে জানায়।

এ ঘটনার সূত্র ধরে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফর রহমান ও তার একজন সহযোগী বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কৌশলে আউয়ালকে ডেকে নেয়। এ সময় সাখাওয়াত হোসেন বাবুলের বাড়িতে নিয়ে মোবাইল চুরির অপবাদ দিয়ে লাঠি ও পাইপ দিয়ে বেধড়ক নির্যাতন করে। এতে আউয়াল অসুস্থ্ হয়ে পড়লে তাকে চিকিৎসকের নিকট নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। এ ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ধামাচাপা দিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বৈঠক করে চিকিৎসা বাবদ খরচ দিয়ে বিষয়টি সমাধান করা হয়।

এ ব্যাপারে নির্যাতনের শিকার কলেজ ছাত্র আউয়ালের বাবা আলাউদ্দিন বলেন, আমি ঢাকায় থাকি। ছেলেকে নির্যাতনের কথা শুনে শুক্রবার বাড়িতে এসেছি। রাতে বৈঠক বসে চিকিৎসা বাবদ আট হাজার টাকা খরচ দিয়ে মীমাংসা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ছেলেকে চিকিৎসা দিতে ঢাকায় নিয়ে যাচ্ছেন বলে মোবাইল ফোনে জানিয়েছেন তিনি।

বৈঠকে উপস্থিত মাতাব্বর সাখাওয়াত হোসেন বাবুল বলেন, বিষয়টি নিয়ে আমার বাড়িতেই বসে চিকিৎসা বাবদ কিছু খরচ দিয়ে সমাধান করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক লুৎফর রহমান বলেন, মোবাইল চুরি করেছে এমন সন্দেহে আউয়ালকে চর-থাপ্পর দিয়েছি। তবে চিকিৎসা বাবদ কিছু খরচ দিয়ে শুক্রবার সমাধান করা হয়েছে।

এ ব্যাপারে মোবাইল ফোনের মালিক ফাইমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, আমার কাছে কেউ আসেনি বা আমাদেরকে কেউ জানায় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App