×

সারাদেশ

ইয়াবাসহ টেকনাফ মাদকদ্রব্যের সহকারী উপ পরিদর্শক আটক

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০২:৩৩ পিএম

ইয়াবাসহ টেকনাফ মাদকদ্রব্যের সহকারী উপ পরিদর্শক আটক

ছবি: সংগৃহীত

কক্সবাজার টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ পরিদর্শক মো. আমজাদ হোসাইনকে ৭০ হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে । এসময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকাও উদ্ধার করা হয়। 

শনিবার (১৭ আগস্ট) রাতে কক্সবাজার- টেকনাফ মহাসড়কের রামু মরিচ্যা বিজিবি চেকপোস্টে বাস তল্লাশি চলাকালে ইয়াবাসহ তাকে আটক করে বিজিবি সদস্যরা। 

রামু (৩০) বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ সাংবাদিকদের জানান শনিবার রাতে মরিচ্যা বিজিবি যৌথ চেকপোস্টের সদস্যরা টেকনাফ থেকে আসা ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস তল্লাশির সময় আমজাদকে জিজ্ঞাসাবাদের জন্য বাস থেকে নামায়। জিজ্ঞাসাবাদে তার কথার গরমিল থাকায় তার ব্যাগ তল্লাশি করা হয়। এসময় ওই ব্যাগে ৭০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। রবিবার সকালে তাকে ইয়াবাসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন: কক্সবাজারে পাহাড়ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন- বিজিবির কাছ থেকে এজাহার পেয়ে মামলা রুজু করা হয়েছে। সে মূলত টেকনাফ থেকে তার গ্রামের বাড়ি যাচ্ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানিয়েছেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। আমাদের উপর মহলেও বিষয়টি জানানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

অস্কারে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের যে পাঁচ সিনেমা

অস্কারে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের যে পাঁচ সিনেমা

দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App