×

সারাদেশ

তাড়াইলে স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজে নয়-ছয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ১০:৩৬ পিএম

তাড়াইলে স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজে নয়-ছয়

এভাবেই নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে চলছে কাদা পানিতেই আরসিসি এবং সিসি ড্রেন নির্মাণের কাজ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিম্নমানের ইট দিয়ে কাদা পানিতেই আরসিসি এবং সিসি ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ ড্রেন নির্মাণে অনিয়ম হলেও কতৃপক্ষ নিশ্চুপ। জানা গেছে,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (এইচইডি)র অধীনে তাড়াইল উপজেলা ৫০শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেন নির্মাণ,বালু ভরাট ও রিপিয়ারিং এর টেন্ডারের বিপরীতে প্রায় সাড়ে ২৮ লক্ষ টাকার কাজ পায় ময়মনসিংহের মেসার্স মারিয়া এন্টারপ্রাইজ। গত ২৭ শে সেপ্টেম্বর  তারিখে কার্যাদেশ পাওয়ার পর থেকেই উক্ত প্রতিষ্ঠান কাজ শুরু করে। সরেজমিনে দেখা যায়, চিকিৎসকদের বাসভবনের পিছনে কাঁদামাটিতে ড্রেনের কাজ দ্রুতগতিতে করছে কয়েকজন লেবার। নিম্নমানের ইট সুরকি ও বালু দিয়ে ড্রেনের কাজ করা হচ্ছে। অথচ কার্যাদেশে এক নম্বর নির্মাণ সামগ্রীর কথা উল্লেখ থাকলেও কেন নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে প্রশ্ন করলে কাজে নিয়োজিত লেবার সর্দার মোতালিব জানান, ঠিকাদার যেসব নির্মাণ সামগ্রী দিয়েছেন তা দিয়েই আমরা কাজ করছি। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন জানান,আমাদের তদারকি করার কোনও বিধান নাই। তাই নিম্নমানের কাজ করলেও আমাদের কিছুই করার নাই। তবে ঢালাইয়ের সময় একজন ইঞ্জিনিয়ার  উপস্থিত থাকার কথা থাকলেও তিনি না থাকায় কাঁদামাটি সহ পানির মধ্যেই মনগড়া ঢালাইয়ের কাজ করা হয়েছে। উক্ত কাজের দেখভালের দায়িত্বে থাকা জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি)র ইঞ্জিনিয়ার মো. সুমন বলেন, জেলার প্রতিটি উপজেলার কাজ আমাকে একা দেখতে হয়।জনবল না থাকায় আমি ঠিকমত দেখভাল করতে পারছি না। ওই কার্যাদেশে ৫ লক্ষ টাকার বালু  ভরাট ধরা থাকলেও স্থানীয় একজন বালু ব্যাবসায়ীকে ১ লক্ষ টাকায় বালু ভরাটের  কাজ দেয়া হয়েছে বলে এলাকাবাসী জানান। এছাড়া ২০ হাজার ইট দিয়ে কাজ করার কথা। অথচ লেবার সর্দার মোতালিব বলেন ৪ হাজার ইট দিয়ে কাজ শেষ করতে বলেছে ঠিকাদার। এ ব্যাপারে মারিয়া এন্টারপ্রাইজের মালিক আনোয়ার হোসেন আনারের সাথে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ পাওয়া যায় । নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ড্রেন তৈরির কাজ চলমান থাকায়  এলাকাবাসীর মাঝে তীব্র  ক্ষোভ বিরাজ করছে। তারা সংশ্লিষ্ট  কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App