×

সারাদেশ

নারায়ণগঞ্জে পরিবেশপ্রেমী সংগঠন এসফার বৃক্ষরোপণ

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৩:৪১ পিএম

নারায়ণগঞ্জে পরিবেশপ্রেমী সংগঠন এসফার বৃক্ষরোপণ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত পরিবেশপ্রেমীদের সংগঠন ইকোস্যাপলিং ফরেস্টেশন অ্যালায়েন্স(এসফা) এবং লালসবুজ সোসাইটি(এলএসএস) শীতলক্ষ্যা সেতুর দুই পাড়ে বৃক্ষরোপণ করেছে।

নারায়ণগঞ্জের সদর ও বন্দর উপজেলাকে সংযুক্তকারী তৃতীয় শীতলক্ষ্যা সেতুর দুই তীরকে নদী ভাঙন এবং মাটি ক্ষয় প্রতিরোধে গত ৮ অক্টোবর এসফা এবং এলএসএসের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষ রোপণ করেন।

এদিন দুপুর ১২টার দিকে প্রথমে আগাছা পরিষ্কার ও মাটি খননের কাজ শুরু হয়। বিকেল ৫ টার দিকে সরকারি তোলারাম কলেজের ছাত্র মাকসুদুল ইসলাম, মমিনুল হক ও সাইফান মাহমুদসহ দুই পরিবেশপ্রেমী সংগঠনের ২০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক ৪০টি রাধাচূড়া, ২০টি কৃষ্ণচূড়া এবং ১০টি করবীসহ শতাধিক গাছ রোপণ করেন।

বন্দরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান ওই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। 

এসময় ইউএনও তরুণদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, আমাদের তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ যারা এখানে পরিবেশ নিয়ে কাজ করছে তারা পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলছে। 

তিনি আশা প্রকাশ করেন, কয়েক বছরের মধ্যে সেতুর দুইপাড়ে সুন্দর ও ছায়াময় পরিবেশ তৈরি হবে। 

উল্লেখ্য, স্বেচ্ছাসেবকদের অধিকাংশই ছাত্র। পরিবেশপ্রেমী সংগঠন দুটির বিশ্বাস তাদের এই প্রচেষ্টা দেশের পরিবেশ উন্নয়নে কাজ করতে আরো তরুণদেরকে অনুপ্রাণিত করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App