×

সারাদেশ

ভারত সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ বাংলাদেশির মরদেহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম

ভারত সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ বাংলাদেশির মরদেহ

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ওপারে ভারত অংশে এক বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সীমান্তঘেঁষা বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা লাশটি দেখে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিজিবি ও পুলিশকে জানায়। নিহত ব্যক্তির নাম আশরাফ উদ্দিন (৬৫)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বালুচর গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার কাঠ সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন আশরাফ উদ্দিন। এরপর আর ফেরেননি তিনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও ওই রাতের মধ্যে তার সন্ধান পাওয়া যায়নি।

পরে তার পরিবার খোঁজ করতে থাকলে একপর্যায়ে সীমানা পিলার ১২শ’ ৫১ এর ২শ’ ফুট ভেতরে (ভারতীয় অংশে) তার মরদেহের সন্ধান পায়। ধারণা করা হচ্ছে, গুলিতে মারা গেছেন আশরাফ উদ্দিন। তবে কার গুলিতে মারা গেছেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে মরদেহ ফেরত আনতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে বিজিবি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নন-ক্যাডার থেকে সিনিয়র সহকারী সচিব হলেন যে ২০ কর্মকর্তা

নন-ক্যাডার থেকে সিনিয়র সহকারী সচিব হলেন যে ২০ কর্মকর্তা

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় প্রকাশ

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় প্রকাশ

‘জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে’

প্রধানমন্ত্রীর সতর্কবার্তা ‘জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App