×

জাতীয়

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পিএম

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ১৮০ জনের শরীরে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯৩ জন।

রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন, চট্টগ্রামে একজন, সিলেটে তিনজন, খুলনায় একজন ও রংপুরে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৬২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জনে। একই সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯৩ জন। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪২১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৮২ হাজার ৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১২ ফুট অজগর উদ্ধার, টিলাগড়ের বনে অবমুক্ত

১২ ফুট অজগর উদ্ধার, টিলাগড়ের বনে অবমুক্ত

যুবদল নেতা হত্যা মামলা: রাসেল মাহমুদসহ ৮ আসামিকে অব্যাহতির আবেদন

যুবদল নেতা হত্যা মামলা: রাসেল মাহমুদসহ ৮ আসামিকে অব্যাহতির আবেদন

রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App