×

ঢাকা

যুবদল নেতা হত্যা মামলা: রাসেল মাহমুদসহ ৮ আসামিকে অব্যাহতির আবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পিএম

যুবদল নেতা হত্যা মামলা: রাসেল মাহমুদসহ ৮ আসামিকে অব্যাহতির আবেদন

রাসেল মাহমুদসহ ৮ আসামিকে অব্যাহতির আবেদন করা হয়েছে। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবদল নেতা মো. আনোয়ার হোসেনের (৫০) মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় রাসেল মাহমুদসহ এজাহারনামীয় আট আসামিকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে মামলাটিকে ‘তথ্যগত ভুল’ উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে সংস্থাটি।

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আনোয়ার হোসেনের মৃত্যু হত্যাকাণ্ডের কারণে নয়, বরং দুর্ঘটনাজনিত কারণে হয়েছে। ২০২৪ সালের ২৬ আগস্ট ভোরে নিজ ফ্ল্যাট থেকে বের হয়ে তিনি নির্মাণাধীন হেলেনা কটেজ ভবনের নবম তলার একটি অনিরাপদ ও ফাঁকা লিফটের জায়গা দিয়ে নিচে পড়ে মারা যান বলে তদন্তে উঠে এসেছে।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল বাতেন মিয়া। তিনি তদন্তে পাওয়া তথ্য, সাক্ষীদের বক্তব্য এবং ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আনোয়ার হোসেনের মৃত্যুর পর তাঁর বড় ভাই ও মামলার বাদী হাজী আবুল কাশেম বাদশা মানসিকভাবে ভেঙে পড়েন। ভাইয়ের মরদেহে আঘাতের চিহ্ন দেখে হত্যার ধারণা থেকে তিনি ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। তবে তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুর পেছনে হত্যাকাণ্ডের প্রমাণ মেলেনি।

এ ঘটনায় রাসেল মাহমুদ (৩৪), পাপিয়া আক্তার পান্না (৪১), জান্নাত আরা জাহান প্রেরণা (২৩), সারিদ হোসেন (২২), নূর আলম ওরফে মোহাম্মদ নুরুল আলম (৪৭), কাজল (৩৪), রোকসানা আক্তার ওরফে পুতুল (৪৭) এবং গোল মোহাম্মদকে (৬১) মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।

পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। পিবিআই সদর দপ্তরের অনুমোদন সাপেক্ষে নারায়ণগঞ্জ আদালতে এ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়।

তবে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের অর্থ এই নয় যে আদালত ইতোমধ্যে আসামিদের অব্যাহতি দিয়েছেন। এ বিষয়ে আদালতের সিদ্ধান্তের তথ্য পাওয়া গেলে মামলার পরবর্তী অবস্থা নিশ্চিত হওয়া যাবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় প্রকাশ

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় প্রকাশ

‘জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে’

প্রধানমন্ত্রীর সতর্কবার্তা ‘জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে’

যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ৩০ লাখ টাকা ছিনতাইয়ের দাবি

যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ৩০ লাখ টাকা ছিনতাইয়ের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App