×

সারাদেশ

এক কমলা ২ লাখ টাকায় বিক্রি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ পিএম

এক কমলা ২ লাখ টাকায় বিক্রি

ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে নিলামে একটি কমলা ২ লাখ টাকায় বিক্রি হয়েছে। উপজেলাজুড়ে এই ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে গোলাপগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোঘারকুল ইসলামিয়া মহিলা মাদরাসার ওয়াজ মাহফিলে নিলামে ওই কমলা বিক্রি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহফিল চলাকালে একটি কমলা নিলামে বিক্রির জন্য ডাক দেওয়া হয়। প্রায় আধা ঘণ্টা ডাক চলা শেষে এক প্রবাসী মাওলানা সেটি দুই লাখে কিনে নেন। এ সময় উপস্থিত সকলের মধ্যে বিষয়টি নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়।

কমলা বিক্রির বিষয়টি নিশ্চিত করে গোঘারকুল ইসলামিয়া মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা ফরিদ উদ্দিন জানান, ওয়াজ মাহফিলে ভারত থেকে আগত অতিথি আওলাদে রাসুল (সা.) সায়্যিদ আছজাদ আল মাদানি (রহ.) সাহেবকে  কমলাটি এক প্রবাসী দান করেন।

মাহফিল চলাকালে আছজাদ আল মাদানি (রহ.) সাহেব কমলাটি নিলামে তোলেন। ৫ হাজার টাকা দিয়ে নিলামের ডাক শুরু হলে শেষমেশ তা যায় দুই লাখ টাকা পর্যন্ত। অবশেষে নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ ইয়ামিন ২ লাখ টাকায় কমলাটি কিনে নেন। তিনিও এই মাহফিলে আগত মেহমান ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App