×

সারাদেশ

গৌরনদীতে ফ্রি চিকিৎসা ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ শীর্ষক কর্মশালার উদ্বোধন

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:০১ পিএম

গৌরনদীতে ফ্রি চিকিৎসা ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ শীর্ষক কর্মশালার উদ্বোধন

ছবি: ভোরের কাগজ

‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ স্লোগানকে ধারণ করে দেশব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ পালনের লক্ষে বরিশালের গৌরনদীতে ফ্রি চিকিৎসা ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ শীর্ষক কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলার জাতীয় মহিলা সংস্থার আয়োজনে সংস্থার দায়িত্বপ্রাপ্ত গৌরনদী উপজেলা কর্মকর্তা মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনি অ্যাডভোকেট ফাতিমা আক্তার, গৌরনদী সহকারী কমিশনার (ভূমি)’র সহধর্মীনি ইসাবেলা ইয়াসমিন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাখী, এবি সিদ্দিক নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডা. রামেন্দ্র মজুমদার, ডা. তারিকুল ইসলাম, আমেনা বেগম হোমিও প্যাথিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. এ এফ এম নুরুল আনোয়ার।

উল্লেখ্য, বরিশাল আধুনিক চক্ষু হাসপাতাল, স্পীকার আব্দুল জব্বার খান পরিষদ, এবি সিদ্দিক জেনারেল হাসপাতাল, আমেনা বেগম হোমিও প্যাথিক মেডিকেল কলেজের সহায়তায় এ ফ্রি চিকিৎসা ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ শীর্ষক কর্মশালাটির আয়োজন করা হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App