×

সারাদেশ

নাটোরে একই গ্রামে দুজনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০২:৫৮ পিএম

নাটোরে একই গ্রামে দুজনের মৃত্যু

ছবি : সংগৃহীত

গুরুদাসপুরে একই গ্রামে প্রবাসীর স্ত্রী আতিয়া খাতুন (২৬) ও কলেজছাত্র রাকিবুল হাসানের (১৮) রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। 

বুধবার (১৫ জানুয়ারি) সকালে ও মঙ্গলবার রাতে উপজেলার খুবজীপুর ইউনিয়নের পিপলা গ্রামে এ পৃথক মৃত্যুর ঘটনা ঘটে। তবে কি কারণে তারা দুজন আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

নিহত রাকিবুল হাসান উপজেলার পিপলা গ্রামের আলতাব হোসেনের ছেলে এবং অপরজন আতিয়া খাতুন চরপিপলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোক্তার হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার খুবজীপুর এলাকার গলায় ফাঁস দেয়া অবস্থায় নিজ বাড়িতে রাকিবুল হাসানের মরদেহ দেখতে পায় পরিবার। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠান।

আরো পড়ুন : কিশোরগঞ্জে ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু

অপরদিকে রাত ৯টার দিকে একই উপজেলার চরপিপলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোক্তার হোসেনের স্ত্রী গ্যাস ট্যাবলেট খায়য়। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়।

গুরুদাসপুর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। কি কারণে তারা আত্মহত্যা করেছে তার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা জাতীয় পরিবেশ পদক পেল নীলফামারীর প্রতিষ্ঠান

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App