×

সারাদেশ

মালয়েশিয়া যাওয়ার পথে বাংলাদেশিসহ ১৯ রোহিঙ্গা আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০২:২৩ পিএম

মালয়েশিয়া যাওয়ার পথে বাংলাদেশিসহ ১৯ রোহিঙ্গা আটক

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ২ বাংলাদেশি ও শিশুসহ ১৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের পাচারে জড়িত থাকার অভিযোগে তিন দালালকেও আটক করা হয়।

সোমবার (২০ জানুয়ারি) গভীর রাতে তাদের আটক করা হয়।

আটককৃত তিন দালাল হলেন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার জাফর আলম (৩০), মুজিব উল্লাহ (৩২), হামিদ উল্লাহ (৩২)। এছাড়া উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প ও আশপাশের এলাকায় বসবাসকারী রোহিঙ্গারা রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশ সুপার রহমত বলেন, সোমবার রাতে মানব পাচারকারী একটি চক্র টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় ১৯ জনকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জমায়েত করে। এ খবর পেয়ে এসআই বদিউল আলমের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। অভিযানে তিন দালাল এবং ১৯ জন ভিক্টিমকে উদ্ধার করা হয়। এর মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ১২ শিশু রয়েছে।

টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, ১৯ জনের একটি দলকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া ও থাইল্যান্ড পাচারের প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্য আসে। পরে পুলিশের একটি দল বাহারছড়ার কচ্ছপিয়া এলাকায় নৌবাহিনীসহ যৌথ অভিযান চালায়। স্থানীয় জাফর আলম নামে এক ব্যক্তির বসতঘরের পেছন থেকে তাদের আটক করা হয়। একই স্থান থেকে দালালরাও আটক হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App