×

সারাদেশ

গাভীন গরুর সঙ্গে অমানিবকতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০, ০৭:৫৪ পিএম

গাভীন গরুর সঙ্গে অমানিবকতা

ছবি: প্রতিনিধি

বাউফলে এক কৃষকের একটি গাভীন গরু জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বত্তরা। শুক্রবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের আড়াইনাঁও গ্রামে এমন ঘটনা ঘটে। সূত্র জানায়, কৃষক হাশেম রাড়ী তার পালিত ৪টি গরু প্রতিদিনের মতো শুক্রবার সন্ধায় তার গোয়াল ঘরে বেঁধে রাখেন। এর মধ্যে একটি গরু সাত মাসের গাভীন ছিল। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে গোয়াল ঘরে গাভীন গরুটি দেখতে না পেয়ে হাশেম রাড়ী গরুটিকে চারদিকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির দক্ষিণ পাশে একটি ধানক্ষেতে গরুর চামড়া, ভুড়ি ও গর্ভের বাচ্চা পরে থাকতে দেখেন। গরুর মালিক জানান, পূর্ব শত্রুতার জের ধরে এমন অমানবিক ঘটনা ঘটানো হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এশিয়ান গেমস হকি: জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ

এশিয়ান গেমস হকি: জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ

নির্বাচন কেন প্রশ্নের মুখে

নির্বাচন কেন প্রশ্নের মুখে

হাজারো শিশুমৃত্যুর জন্য দুই সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী

হাজারো শিশুমৃত্যুর জন্য দুই সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী

আওয়ামী লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

আওয়ামী লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App