×

সারাদেশ

মীরসরাইয়ে জামায়াত নেতার খামার থেকে ছাগল লুট

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৭ পিএম

মীরসরাইয়ে জামায়াত নেতার খামার থেকে ছাগল লুট

ছকি: কাগজ প্রতিবেদক

মীরসরাইয়ে মধ্যরাতে কর্মচারীকে জিম্মি করে এক জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশন এলাকার একটি খামারে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী খামার মালিক এস.এম আবু হেনা কায়সার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পশ্চিম হাইতকান্দি গ্রামের বাসিন্দা।তিনি হাইতকান্দি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক।

খামার মালিক আবু হেনা কায়সার বলেন, আমার বাড়ি উপজেলার হাইতকান্দি ইউনিয়নে হলেও পাশের ইউনিয়ন ওয়াহেদপুরে কর্মচারী রেখে দুই বছর ধরে ছাগলের খামারটি করেছি। খামারে ছোট-বড় চল্লিশটি ছাগল ছিল। মঙ্গলবার রাত সাড়ে বারোটা থেকে ১টার মধ্যে গাড়ি নিয়ে এসে বেশ কয়েককজন অস্ত্রের মুখে কর্মচারীকে বেঁধে খামার থেকে ৪০টি ছাগল নিয়ে গেছে। আমি বিষয়টি মৌখিকভাবে স্থানীয় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি। প্রয়োজন হলে লিখিত অভিযোগ করবো।

খামারের কর্মচারী নুরুল আফছার বলেন, রাতে ছাগলের ডাক শুনে আমি ছুটে যাই। তারা আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে সব ছাগল নিয়ে গেছে। এসময় তারা সিসিটিভি ক্যামেরা ও খাদ্যের কয়েকটি বস্তাও নিয়ে যায়।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, মধ্যম ওয়াহেদপুর ইউনিয়নে এক ব্যক্তির খামারে কর্মচারীকে বেঁধে ছাগল চুরির মৌখিক অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার বিকাল পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ কে এই খাইরুল দেওয়ান

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ কে এই খাইরুল দেওয়ান

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App