×

সারাদেশ

ঝালকাঠিতে বয্লুর রহমান হক্কোনূরী বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

Icon

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি থেকে

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ পিএম

ঝালকাঠিতে বয্লুর রহমান হক্কোনূরী বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ছবি: কাগজ প্রতিবেদক

প্রতি বছরের ন্যায় এ বছরও ঝালকাঠিতে বয্লুর রহমান হক্কোনূরী বৃত্তি প্রদান অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকালে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হয়। উপজেলার ১৭৮টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫২০ জন শিক্ষার্থীর মধ্য থেকে প্রতিটি শ্রেণিতে প্রথম,

দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ মোট ১৫ জন করে সর্বমোট ১৮০ জন কৃতী শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল। তিনি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সনদ তুলে দেন এবং শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়ায় মনোনিবেশ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

প্রথম স্থান অধিকারীদের ৫০০০ পাঁচ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীদেন ৪৫০০,চার হাজার পাঁচ শত টাকা, তৃতীয় স্থান অধিকারীদের ২৫০০,দুই হাজার পাচ শত টাকা ও অন্যদের প্রত্যেককে ১৫০০ এক হাজার পাঁচ শত টাকা ও সনদ দেয়া হয়। বয্লুর রহমান হক্কোনূরী বৃত্তি প্রদান সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জিল মোর্শেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সাবেক এডিটর জিএম কায়কোবাদ মিলন, কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ হারান চন্দ্র পাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম, বিশিষ্ট শিল্পপতি শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবারের দুর্গাপূজা ‘অগ্নিপরীক্ষা’

এবারের দুর্গাপূজা ‘অগ্নিপরীক্ষা’

পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি কামারুম মুনিরা

পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি কামারুম মুনিরা

শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সরকারি কলেজ শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’

প্রধানমন্ত্রী ‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App