×

সারাদেশ

এসআই বাবার পিস্তল নিয়ে খেলছিল ছেলে, গুলি বের হয়ে আহত বাবা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০১ পিএম

এসআই বাবার পিস্তল নিয়ে খেলছিল ছেলে, গুলি বের হয়ে আহত বাবা

ছবি : সংগৃহীত

নাটোর পুলিশ লাইন্সের বাড়িতে পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবার পিস্তল নিয়ে খেলতে গিয়ে ছেলে দুর্ঘটনাবশত ট্রিগার চাপায় পিস্তল থেকে গুলি বের হয় এবং এসআই বাবার পায়ে লেগে গুরুতর আহত হন। তাকে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত এসআইয়ের নাম দেওয়ান মামুন হোসেন (৩২)। তিনি নাটোর পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপারের কার্যালয় সূত্র বলছে, এসআই দেওয়ান মামুন হোসেন দায়িত্ব পালন শেষে গতকাল রাত ৯টার দিকে পুলিশ লাইনসের বাসায় ফেরেন। নিজের পিস্তলটি বিছানায় রেখে তিনি শৌচাগারে যান। এ সময় তার শিশুপুত্র পিস্তলটি নিয়ে খেলছিল। তিনি শৌচাগার থেকে বের হয়ে ছেলের কাছ থেকে পিস্তলটি নিতে গেলে হঠাৎ ট্রিগারে চাপ লেগে গুলি বের হয়ে মামুনের পায়ে লাগে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জেলার পুলিশ সুপার সদর হাসপাতালে তাকে দেখতে যান এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। অস্ত্র ব্যবহারে নিরাপত্তা ও সতর্কতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। আহত এসআই মামুনের পায়ে গুলি লেগেছে, তবে তিনি এখন শঙ্কামুক্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App