×

সারাদেশ

জিয়াউর রহমানের নাম না বলায় অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০১:৩৮ এএম

জিয়াউর রহমানের নাম না বলায় অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক ও বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের নাম না নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বর্জন করে বিএনপি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহেশপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এরই মধ্যে রাতে ইউএনও খাদিজা আক্তারের বদলির খবর ছড়িয়ে পড়ে। 

তবে খোঁজ নিয়ে জানা গেছে, বদলি আদেশের প্রজ্ঞাপনটি ঘটনার আগের দিন বুধবার (২৫ মার্চ) স্বাক্ষরিত।

এরই মধ্যে বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারকে চিতলমারী উপজেলায় বদলি করে কর্তৃপক্ষ।

বিএনপির সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আইনজীবী আমিরুল ইসলাম খান চুন্নু, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবীর উদ্দিন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরফদার মাহমুদ তৌফিক বিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ খান প্রমুখ।

এদিকে, খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আমিরুল আরাফাত স্বাক্ষরিত চিঠিতে বৃহস্পতিবার রাতে ইউএনও খাদিজা আক্তারকে বদলির বিষয়টি জানানো হয়। ২৬ মার্চ রাতে ইউএনও খাদিজা আক্তার চিঠিটি হাতে পেলেও তাতে স্বাক্ষর দেখানো হয়েছে ২৫ মার্চ বলে জানা গেছে।

অনুষ্ঠান বর্জনের বিষয়ে জানতে চাইলে ইউএনও খাদিজা আক্তার বলেন, ‘আমরা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করি। সরকার এবং আইন যেভাবে বলবে সেভাবেই আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করি। স্বাধীনতার ঘোষক হিসেবে সংবিধানে অন্য একজনের নাম রয়েছে, সেটা আগে পরিবর্তন করতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা লাইভ র‍্যাংকিংয়ে বাংলাদেশের আরো অবনতি

ফিফা লাইভ র‍্যাংকিংয়ে বাংলাদেশের আরো অবনতি

জিয়াউর রহমানের নাম না বলায় অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

জিয়াউর রহমানের নাম না বলায় অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

শনিবার বসছে সংসদীয় কমিটির প্রথম বৈঠক

শনিবার বসছে সংসদীয় কমিটির প্রথম বৈঠক

মডেল মিষ্টিসহ দুজনের রিমান্ড মঞ্জুর

মডেল মিষ্টিসহ দুজনের রিমান্ড মঞ্জুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App