×

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:১২ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (২৪ মে) ভোর থেকে শুরু হওয়া এই যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও তীব্র আকার ধারণ করে। মহাসড়কের কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশজুড়ে এই দীর্ঘ স্থবিরতার কারণে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহনের চালক ও যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। 

সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি আটকে থাকায় ভ্যাপসা গরমে সাধারণ যাত্রীদের, বিশেষ করে নারী ও শিশুদের আক্ষেপ প্রকাশ করতে দেখা গেছে।

যানজটে আটকে পড়া চালকেরা জানিয়েছেন, বালুয়াকান্দি ও জামালদি বাসস্ট্যান্ডের মতো এলাকাগুলোতে দীর্ঘ সময় ধরে গাড়ি সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময় আটকে থাকায় চালকদের ক্লান্তি ও ঘুম চোখে চরম বিপর্যস্ত অবস্থায় সময় পার করতে হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের তৎপরতা প্রসঙ্গে গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কারণেই মূলত এই দীর্ঘ যানজটের সূত্রপাত হয়েছে। তবে মহাসড়কে যান চলাচল দ্রুত স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল সচল করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App