×

সারাদেশ

ঘরের ভেতর বজ্রপাতে শিশুর মৃত্যু, পরিবারের ৫ সদস্য আহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৬:১১ পিএম

ঘরের ভেতর বজ্রপাতে শিশুর মৃত্যু, পরিবারের ৫ সদস্য আহত

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতে উজ্জল চাকমা নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারে আরও পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) ভোরে সাজেক ইউনিয়নের ডানে ভাইবাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন প্রদীপ চাকমা (৬৫), মায়া রানি (৪৮), রেশমি চাকমা (২৮), জেরিন চাকমা (১৫) ও নিজুম চাকমা (৩)। তারা সবাই একই পরিবারের সদস্য।

স্থানীয়রা সূত্রে জানা যায়, সোমবার ভোরে হঠাৎ তীব্র ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাত সরাসরি প্রদীপ চাকমার বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা তিন মাস বয়সী শিশু ঘটনাস্থলেই মারা যায়  একই সময় পরিবার প্রধান প্রদীপ চাকমাসহ আরও পাঁচজন আহত হন। পরে সকাল ৭টার দিকে গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।

সাজকে থানার ওসি তোফাজ্জল হোসেন বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আহতের খবর পেয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App