×

সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৪:০৯ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালায় মোটরসাইকেলের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন, যারা সম্পর্কে চাচাতো ভাই।

মঙ্গলবার (২৬ মে) সকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন নাসিম ফকির (৩২) এবং মেহেদী হাসান (২৫)। এরমধ্যে নাসিম ফকির তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের খোকন ফকিরের ছেলে এবং মেহেদী হাসান প্রসাদপুর গ্রামের হাফিজুল ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজের খামারের জন্য মাছ আনতে চুকনগরের উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন নাসিম। এ সময় তার সঙ্গে আরোহী হিসেবে ছিলেন মেহেদী। পথে তেঁতুলিয়া এলাকায় পৌঁছালে ১৮ মাইল এলাকা থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সংঘর্ষের পর মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে আটকে যায় এবং পিকআপটিও উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নাসিম ফকির নিহত হন এবং মেহেদী হাসান গুরুতর আহত হন। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে সেখানে মেহেদী হাসানেরও মৃত্যু হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তালা থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আবারও ১০০ ডলার ছাড়াল তেলের দাম

ভারতে ‘শান্তি’ চায় বাংলাদেশ

ভারতে ‘শান্তি’ চায় বাংলাদেশ

দেশের মানুষ তারেক রহমানকে লাল কার্ড দেখাবে

সারজিস আলম দেশের মানুষ তারেক রহমানকে লাল কার্ড দেখাবে

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App