×

সারাদেশ

টেকনাফে মিনিবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪২ পিএম

টেকনাফে মিনিবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে বাস।

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী মিনিবাস ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নারীসহ চার জন নিহত হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং সংলগ্ন লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি জানিয়েছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম। তবে নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই নুরে আলম বলেন, সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং সংলগ্ন লম্বাবিল এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী পালকি পরিবহনের একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে একজন। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদরে হাসপাতালে নিয়ে আসে। তবে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মুত্যু হয়েছে।

নিহতরা সবাই অটোরিক্সার যাত্রী ছিলেন।

এসআই জানান, নিহতদের মধ্যে ৩ জনের লাশ হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে এবং একজনের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি আভাস

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি আভাস

বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি

দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি

বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

১৫ জনের হাত ধরে ৫৫ বাজেট

১৫ জনের হাত ধরে ৫৫ বাজেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App