×

সারাদেশ

মাইক্রোবাস-লরি সংঘর্ষে মীরসরাইয়ে ২ যন্ত্রশিল্পী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২১, ১১:২০ এএম

মাইক্রোবাস-লরি সংঘর্ষে মীরসরাইয়ে ২ যন্ত্রশিল্পী নিহত

ফাইল ছবি

মাইক্রোবাস-লরি সংঘর্ষে মীরসরাইয়ে ২ যন্ত্রশিল্পী নিহত

নিহত পার্থ প্রতীম গুহ ও হানিফ আহমেদ

মাইক্রোবাস ও লরির সংঘর্ষে চট্টগ্রামের মীরসরাইয়ে দুই যন্ত্রশিল্পী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন । শনিবার (১৩ মার্চ) ভোর ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনা পাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পার্থ প্রতীম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১) নামক দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বিউটি, নন্দন চৌধুরী, পাপ্পু, লুৎফর। নিহতদের হানিফ অক্টোপ্যাড ও পার্থ ড্রাম বাজাতেন।

জোরারগঞ্জ ফাঁড়ির হাইওয়ে পুলিশ এসআই ইসহাক বিষয়টি নিশ্চিত করে জানান, হতাহতরা সবাই ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন একটি সঙ্গীতানুষ্ঠানে যোগ দিতে। সোনাপাহাড় এলাকায় পৌঁছালে ইউটার্ন করতে গিয়ে সামনে চলে যায় একটি লরি । এ সময় সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা সঙ্গীত ও যন্ত্রশিল্পীদের বহনকারী মাইক্রোবাসের সাথে। এতে ঘটনাস্থলেই মারা যায় পার্থ প্রতীম । অন্যদের উদ্ধার করে আহত অবস্থায় স্থানীয় মাস্তান নগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হানিফকে নিলে সেখানে তার মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় খাইরুল দেওয়ান, যেভাবে ভাইরাল?

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় খাইরুল দেওয়ান, যেভাবে ভাইরাল?

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App