×

সারাদেশ

কালকিনিতে স্থগিত হওয়া পৌরভোট ৩১ মার্চ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০৬:১০ পিএম

মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার স্থগিত হওয়া নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। বুধবার (১৭ মার্চ) জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত মাসের ১৪ ফেব্রুয়ারি এ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় ও নির্বাচনী পরিবেশ অনুকূলে না থাকায় ভোটগ্রহণের তিন দিন আগে নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি দুপুরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মসিউর রহমান। বিকেল ৪টার দিকে মসিউরের মোবাইল ফোনে কল করেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। তাৎক্ষণিক সেখানে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন গাড়ি নিয়ে হাজির হন। পরে সেখান থেকে তাকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এরপরই নিখোঁজ হন মসিউর। প্রতিবাদে বিক্ষোভ নিয়ে কালকিনি থানা ঘেরাও করেন তার সমর্থকেরা। টায়ার জ্বালিয়ে স্লোগান দেন বিক্ষুব্ধরা। কালকিনি-ভুরঘাটা-মাদারীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ মিছিলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালান নৌকার প্রার্থী এস এম হানিফের সমর্থকেরা। পরে দু’পক্ষের সংঘর্ষে আহত হন অন্তত অর্ধশত মানুষ।

এদিকে নিখোঁজ হওয়ার ১১ ঘণ্টা পর রাত সাড়ে ৩টার দিকে কালকিনি পৌরসভার দক্ষিণ কৃষ্ণনগরে নিজ বাড়িতে ফিরে আসেন মসিউর রহমান। এর পরপরই আলোচনায় উঠে আসে কালকিনি পৌরসভা নির্বাচনের বিষয়টি। এ বিষয়ে একাধিক সংবাদ প্রকাশ হলে ঘটনাটি নির্বাচন কমিশনের নজরে আসে। স্বতন্ত্র প্রার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পুলিশের ভূমিকা, দোষী ব্যক্তিকে চিহ্নিতকরণ, প্রকৃত ঘটনা উদঘাটনের ব্যাপারে তদন্ত কমিটি গঠন করে ইসি।

তদন্তে পুলিশের বিষয়টি উঠে আসায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান ও কালকিনি থানার ওসি নাসির উদ্দিন মৃধাকে অনত্র বদলি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বর্তমানে নির্বাচনী এলাকার পরিবেশ স্বাভাবিক ও অনুকূলে থাকায় ৩১ মার্চ ভোটের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণকে স্বস্তি দিতে করছাড় দেওয়া হচ্ছে যেসব পণ্যে

জনগণকে স্বস্তি দিতে করছাড় দেওয়া হচ্ছে যেসব পণ্যে

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

প্রত্যেক মানুষের আকাঙ্ক্ষা পূরণে এবারের বাজেট করা হয়েছে

অর্থমন্ত্রী প্রত্যেক মানুষের আকাঙ্ক্ষা পূরণে এবারের বাজেট করা হয়েছে

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App