×

সারাদেশ

পূর্বধলায় ভ্রাম্যমান আদালতে ১৫ জনকে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২১, ১০:৫৩ পিএম

পূর্বধলায় ভ্রাম্যমান আদালতে ১৫ জনকে জরিমানা

পূর্বধলায় ভ্রাম্যমান আদালতের অভিযান

করোনা সংক্রামক প্রতিরোধে এবং স্বাস্থ্য বিধি না মানায় সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করায় ও ড্রাইভিং লাইসেন্স ব্যতিত মোটরযান চালানোর অপরাধে নেত্রকোণা জেলার পূর্বধলায় ১৫ জনকে মোট ১২ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকালে উপজেলার স্টেশন রোড, মঙ্গলবাড়িয়া ও কলেজ রোডে এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন পূর্বধলা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম।

স্বাস্থ্য বিধি না মানা  ও সরকারি আদেশ অমান্য করায় ২ টি কোচিং সেন্টারকে ৭ হাজার টাকা, মাস্ক না পড়ার অপরাধে ১০ জনকে দুই হাজার পাঁচ শত টাকা এবং সড়ক পরিবহন আইনে তিন জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ওর দেহরক্ষী হয়ে গিয়েছিলাম, খুব চিন্তা হত’

‘ওর দেহরক্ষী হয়ে গিয়েছিলাম, খুব চিন্তা হত’

বি. চৌধুরীর সঙ্গে কেন বনিবনা হয়নি, জানালেন অলি

বি. চৌধুরীর সঙ্গে কেন বনিবনা হয়নি, জানালেন অলি

আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা মামলা আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টের কার্যতালিকায়

নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত, শিগগিরই মন্ত্রিসভায়

নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত, শিগগিরই মন্ত্রিসভায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App