×

সারাদেশ

কোম্পানীগঞ্জ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ওপর হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ০৪:১৯ পিএম

কোম্পানীগঞ্জ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ওপর হামলা
কোম্পানীগঞ্জ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ওপর হামলা

আহত নুরনবী চৌধুরী । ছবি: ভোরের কাগজ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরনবী চৌধুরী সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায় সোমবার (১৯ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতা ফখরুল ইসলাম রাহাত দাবি করেন, কাদের মির্জার নির্দেশে তার অনুসারী বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সন্ত্রাসী কেচ্ছা রাসেল সোমবার সকালে অস্ত্র নিয়ে পৌরসভার মাস্টারপাড়া এলাকায় ওত পেতে ছিল। নুরনবী চৌধুরী মোটরসাইকেলে করে বাড়ি থেকে কয়েকজন অনুসারী নিয়ে বসুরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পৌরসভার মাস্টারপাড়া এলাকায় থাকা কেচ্ছা রাসেল ও তার সহযোগীরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তিনি দুই পায়ে গুলিবিদ্ধ হন। পরে রাসেল ও তার সহযোগীরা তাকে পিটিয়ে দুই পা ভেঙে দেয়। এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সেলিম বলেন, আহত অবস্থায় নুরনবী হাসপাতালে আসেন। তার দুই পায়ের হাঁটুর নিচে ক্ষতের চিহ্ন রয়েছে। কিন্তু সেটা গুলির চিহ্ন কি না, তা বোঝা যায়নি।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলেজছাত্রীকে তুলে নেয়ার অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার

কলেজছাত্রীকে তুলে নেয়ার অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার

অতি ভারী বৃষ্টি ও ভূমিধস হতে পারে ৫ জেলায়

অতি ভারী বৃষ্টি ও ভূমিধস হতে পারে ৫ জেলায়

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App