×

ময়মনসিংহ

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

ছবি: ভোরের কাগজ

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকনকে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেছে বিদ্যুৎ বিভাগ। একই ঘটনায় তাঁর বিরুদ্ধে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারে রুকনুজ্জামানের ব্যবসাপ্রতিষ্ঠানে একটি বৈধ প্রিপেইড বিদ্যুৎ সংযোগ রয়েছে। তবে গত ১৪ মাস ধরে ওই মিটারে কোনো রিচার্জ করা হয়নি। বিষয়টি নজরে আসার পর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা সংযোগটি পরিদর্শন করেন। এ সময় বৈধ সংযোগের পাশাপাশি কৌশলে নেওয়া একটি অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়া যায় বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: সালমানের স্টুডিওতে হামলা: বিএনপির নাম নেয়ায় জবাব চাইলেন ছাত্রদল নেতা

বিদ্যুৎ বিভাগের দাবি, অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের কারণে বৈধ প্রিপেইড মিটারে বিদ্যুৎ ব্যবহারের হিসাব উঠছিল না। এভাবে দীর্ঘদিন মিটারে রিচার্জ না করেও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। পরিদর্শনের সময় রুকনুজ্জামান বিদ্যুৎ বিভাগের কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ করেছে বিভাগটি।

এ ঘটনায় গত রোববার (২৭ সেপ্টেম্বর) রুকনুজ্জামানের বিরুদ্ধে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা আরোপ করে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলা করেছে নালিতাবাড়ী বিদ্যুৎ বিভাগ।

আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন বলেন, ‘তদন্ত ও পরিদর্শনে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় বিধি অনুযায়ী জরিমানা ও মামলা করা হয়েছে।’

শেরপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘মামলার বিষয়টি শুনেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।’

এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করেন। যুবদলও এ নীতিতে বিশ্বাস করে। কোনো যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগে মামলা হয়ে থাকলে খোঁজখবর নিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন

ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা কত শতাংশ

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা কত শতাংশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App