×

আন্তর্জাতিক

ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পিএম

ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন

ছবি : সংগৃহীত

ইরানের মুদ্রা রিয়ালের দর ডলারের বিপরীতে আবারও রেকর্ড সর্বনিম্নে নেমেছে। মঙ্গলবার তেহরানের খোলাবাজারে এক মার্কিন ডলারের বিপরীতে ২৫ লাখের বেশি রিয়ালে লেনদেন হয়েছে। চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে দেশটির অর্থনীতিতে চাপ আরও বাড়ার মধ্যে মুদ্রাটির এ দরপতন হলো।

আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর এক ডলারের বিপরীতে রিয়ালের দর ২২ লাখে নেমে রেকর্ড গড়েছিল। মাত্র ২৭ দিনের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাল ইরানি মুদ্রা।

যুদ্ধ শুরুর পর থেকেই রিয়ালের দর ধারাবাহিকভাবে কমছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর আগে দেশটির খোলাবাজারে এক ডলারের বিনিময়ে প্রায় ১৭ লাখ রিয়াল পাওয়া যেত।

সাম্প্রতিক এই দরপতন ইরানের অর্থনীতিতে যুদ্ধের প্রভাব কতটা গভীর হয়েছে, তার একটি বড় প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে ডলারের বিপরীতে রিয়ালের মূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

সূত্র: আল জাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

এমপি ফজলুর রহমান মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App