×

সারাদেশ

হেফাজতের আসামিদের তোয়াজ করে পুলিশ: এমপি মোকতাদির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২১, ০৫:৪১ পিএম

হেফাজতের আসামিদের তোয়াজ করে পুলিশ: এমপি মোকতাদির

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে জিটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে অনুষ্ঠানে সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, পুলিশ হত্যা মামলার আসামি হেফাজত নেতাদের তোয়াজ করে। শনিবার (১২ জুন) ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের এই এমপি বলেন, ‘হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি হেফাজত নেতারা বসে কমিটি করে। সেই কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়, তারা একজনও ভালো লোক হওয়ার কথা না। তারাও অনেকে অনেক মামলার আসামি। তাদেরকে তোয়াজ করছে রাষ্ট্রের যারা আইন প্রয়োগের দায়িত্বে আছে, তারা। এর চেয়ে ন্যক্কার ও নিন্দাজনক আর কী হতে পারে?’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মোকতাদির চৌধুরী আরও বলেন, হেফাজতে ইসলামের শীর্ষ নেতা জুনায়েদ বাবুনগরী একজন ‘ইডিয়ট’। পুলিশের বড় বড় কর্তাব্যক্তিরাও বলছেন, আহমদ শফীর হত্যাকারীদের একজন জুনায়েদ বাবুনগরী। অথচ রাষ্ট্রের যারা আইন প্রয়োগের দায়িত্বে আছেন, তাদের সঙ্গেই বৈঠক করেন বাবুনগরী।’

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় হেফাজতের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে তার নিজের দায়ের করা এজাহার মামলা হিসেবে নথিভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করে এমপি বলেন, ‘দেশের লাখ লাখ মানুষ দেখেছে এবং শুনেছে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার লোকেরা আমার বিরুদ্ধে কী বলেছে। আমার নেতৃত্বে নাকি ছাত্রলীগ-যুবলীগ মাদ্রাসায় হামলা চালিয়েছে। আমি নাকি পাখির মতো মানুষ মেরেছি। পাখির মতো যদি মেরে থাকে, তাহলে পুলিশ মেরেছে। আমি একজন এমপি, একজন দায়িত্বশীল মানুষ। আমি একটা মামলা করেছি, সেই মামলার এজহারে দেওয়া ফেসবুক লিংক নাকি সিআইডি খুঁজে পায় না। এখন আইন বৈষম্যমূলক হয়ে গেছে। আইন সবার জন্য সমান নয়।’

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App