×

সারাদেশ

গাইবান্ধায় দুটি পেট্রোল বোমা, ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ০৫:০২ পিএম

গাইবান্ধায় দুটি পেট্রোল বোমা, ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

উদ্ধার হওয়া বোমা। ছবি: ভোরের কাগজ

গাইবান্ধায় দুটি পেট্রোল বোমা, ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

বোমা নিষ্ক্রিয় করছে পুলিশ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরের একটি বাসার গেট থেকে দুটি পেট্রোল বোমা ও তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রবিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পোস্ট অফিস সংলগ্ন সাবেক বিজিবি'র সদস্য নুরুল আমিনের বাসার গেট থেকে এসব পেট্রোল বোমা ও ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে সাদুল্লাপুর পুলিশ। বাসা মালিক নুরুল আমিন জানান, সকালে হঠাৎ করে বাসার গেটের সামনে একটি পলিথিন মোড়ানো ব্যাগ দেখতে পান পলিথিনের মধ্যে দুটি বোতল দেখে সন্দেহ হয় তার। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। [caption id="attachment_298836" align="aligncenter" width="924"] বোমা নিষ্ক্রিয় করছে পুলিশ[/caption] বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বোতল দুটিতে পেট্রোল ছিলো না। তবে বোতলের মুখ পর্যন্ত লম্বা কাপড় ছিল। এছাড়া কালো টেপ ও তার দিয়ে প্যাচানো তিনটি ককটেল সাদৃশ্য বস্তুও ছিলো পলিথিনে। উদ্ধারের পর সেগুলো প্রাথমিকভাবে পানিতে ভিজিয়ে নিস্ক্রিয় করা হয়। এগুলো বোম বা বিস্ফোরক জাতীয় কোন দ্রব্য কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পরীক্ষার জন্য বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানুষের মধ্যে আতস্ক ছড়াতেই রাতের আধারে এসব কেউ ফেলে গেছে। তবে এ ঘটনার পেছনে কারা জড়িত সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App